চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১২ মে) দিবাগত রাতে কোতোয়ালী থানাধীন হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম অনিক দে অন্তু। তিনি আনোয়ারর ঘনপুকুর অবিনাশ বাবুর বাড়ির রাখাল হরি দে এর ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ইভান হত্যা মামলার অনিক নামে এক আসামিকে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
