আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ঝিউরী মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
তৎক্ষণাৎ আহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের জরুরী চিকিৎসা ব্যবস্থা করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বাঁশখালী থেকে আসা চট্টগ্রাম শহরগামী প্রাইভেট কার দ্রুতগতিতে এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে বাঁশখালীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় । এতে করে সিএনজিতে থাকে ছয়জন যাত্রী আহত হয় । তারমধ্যে একজনের অবস্থা গুরুতর।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে পুলিশ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
