সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে নেই ফায়ার সার্ভিস স্টেশন , আগুনে পুড়লো ৭ দোকান

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাশঘাটা ফার্ণিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পড়লো ৭টি দোকান।

বৃহস্পতিবার (১১ মে ) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

পরে ব্যবসায়ীরা রামু ফায়ার সার্ভিস কে কল দিয়ে অবগত করলে  ফায়ার সার্ভিসের সদস্যারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ভাষ্যমতে , প্রতিদিন রাতে কিছু মানুষ উক্ত স্থানে মাদক(গাঁজা) সেবন করতে বসে, অনেকেই ধারণা করছেন প্রতিদিনের মতোই গাজা সেবনের সময় তাদের ব্যবহৃত আগুন থেকে মার্কেটে আগুনের সুত্রপাত ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদশীরা জানান, আগুন দেখতে পেয়ে আমরা সবাই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছি এবং রামু থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে আগুন ছড়িয়ে পড়ে, যদি ঈদগাঁওতে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে এতো দোকানে আগুন লাগতো না।

সচেতন মহল বলেন, এই ঈদগাঁওতে প্রতি বছরেই আগুন কোন না কোন স্থানে আগুন লাগে, ঈদগাঁওতে কোন ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় ছোট ঘটনা থেকে আগুন বড় পরিসরে ছড়িয়ে যায়। ঈদগাঁওতে ফায়ার সার্ভিসের স্টেশন হবে হবে বলে হচ্ছে না যার ফলে আগুনে মানুষের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়, অতিবিলম্বে ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানান সচেতন মহল।

রামু ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া বলেন, ” রাত ৩ টা ৪৫ মিনিটে খবর পাই। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে  দেখতো পাই ৭ টি দোকান আগুনে পুড়ছে। ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। “

তিনি আরও জানান, ”  খালের পাড়ে অবৈধ স্থাপনের কারণে খাল থেকে পানি নিতে পারিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...