রাঙ্গুনিয়া উপজেলায় গত কয়েকমাস আগে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অটোরিকশা চালক জমির উদ্দিনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে নিহত অটোরিকশা চালক জমির উদ্দিনের স্ত্রী ও তার ছোট মেয়ের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার বলেন, “নিহত অটোরিকশা চালক জমির উদ্দিনের পরিবারের জন্য এই নগদ আর্থিক অনুদান হয়তো খুবই সামান্য। তবে আমাদের উপজেলা পরিষদের পাশাপাশি সমাজের বিত্তশালীরা যেনো হত-দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানাই”।
এ সময় উপস্থিত ছিলেন নিহত অটোরিকশা চালকের প্রতিবেশী উমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারী নেজাম উদ্দিন, সাইদুল ইসলাম, অভি প্রমুখ।
