চট্টগ্রামের বাঁশখালীতে হামিদ উল্লাহ (৩৮) নামে এক কৃষককে জবাই করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) ভোরে উপজেলার সরল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, একাই এলাকার আবুল হোসেনের ছেলে আবদুল কাদের ও নুরু মিয়ার ছেলে আনোয়ার।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, কৃষক হামিদ উল্লাহ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
