রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্যের কনটেইনারে ‘তালা ও পেন্সিল ব্যাটারি’

৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম বন্দরে ক্যালসিয়াম কার্বনেট নামে রাসায়নিক পণ্য আমদানির ঘোষণায় আসা তিন কনটেইনার তালা ও পেন্সিল ব্যাটারি পাওয়া গেছে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান হ্যান্স ট্রেড ইন্টারন্যাশনাল মিথ্যা ঘোষণায় এসব পণ্য আমদানি করে। যার শুল্কায়নযোগ্য মূল্য ৫ কোটি টাকা।

মঙ্গলবার (৯ মে) চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর শাখা) মো. সাইফুল হক এই তথ্য জানান।

তিনি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হ্যান্স ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চায়না থেকে তিনটি কন্টেইনারে ক্যালসিয়াম কার্বনেট আমদানি করে। ওই চালানটি গত ৫ মে সোয়াসদি আটলান্টিক জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে। চালানটি খালাসের জন্য সিএন্ডএফ প্রতিষ্ঠাস শামীম এন্টারপ্রাইজ এসাইকুডা সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করেন। এরপর কাস্টমস চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানি করা হয়েছে বলে নিশ্চিত হয়। এ কারণ চালানটি এসাইকুডা সিস্টেমে লক করা হয়। সোমবার (৮ মে) ওই তিনটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষা করে দেখা যায়, তিনটি কন্টেইনারের প্রতি কন্টেইনারে ২২টি কাঠের প্যালেটের উপর ক্যালসিয়াম কার্বনেট ভর্তি ২২টি বড় জাম্বু ব্যাগ রয়েছে। ব্যাগগুলোর উভয় পাশে পর্যবেক্ষণ করে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। ব্যাগগুলো পর্যবেক্ষণে কোনভাবেই এর ভিতর অন্য কোন পণ্য রয়েছে বলে সন্দেহে হবে না। পরে বস্তাগুলো কেটে তল্লাশি করে ব্যাগের ভিতর ক্যালসিয়াম কার্বনেটের নিচে লুকানো অবস্থায় কিছু কার্টন পাওয়া যায়। কার্টনগুলো কেটে কার্টনের ভিতর বিভিন্ন সাইজের পেনসিল ব্যাটারি ও তালার সন্ধান মেলে। পরবর্তীতে তিন কন্টেইনারের সকল বস্তা কেটে প্রায় ১৭ লাখ পিস পেনসিল ব্যাটারি ও প্রায় ১৮ মেট্রিক টন তালা পাওয়া যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পণ্যচালানটিতে রাজস্ব ফাঁকির আশঙ্কা প্রায় ৫ কোটি টাকা, যা ক্যালসিয়াম কার্বনেট ঘোষণার আড়ালে ফাঁকি দেয়ার অপচেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলাসহ মানি লন্ডারিংয়ের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও রাজস্ব ফাঁকির সাথে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...