শনিবার, ৮ আগস্ট ২০২৬

আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই প্রথম ওয়ানডের জন্য প্রস্তুত দুই দল। তবে চেমসফোর্ডে লক্ষ্য অভিন্ন সবার। বিশ্বকাপের আগে আসন্ন সিরিজগুলোকে প্রস্তুতি হিসেবে নিয়েছে টাইগাররা। তাই জয়ের চেয়েও প্রক্রিয়া ঠিক রাখার দিকেই মনোযোগ হাথুরু বাহিনীর।

অন্যদিকে সিরিজে হারলে বিশ্বকাপে অংশগ্রহণ কঠিন হয়ে যাবে আইরিশদের। তাই কন্ডিশন কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া বালবার্নি বাহিনী। মঙ্গলবার (৯ মে) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

ঘরের মাঠে তিন সিরিজ জিতে আসায় টাইগারদের ওপর প্রত্যাশার চাপটা এবার বেশি। কিন্তু সিরিজ শুরুর আগে থেকেই কোন কিছু পক্ষে নেই বাংলাদেশের। একদিন প্রস্তুতির পর থেকেই বেরসিক বৃষ্টিতে আটকে যায় অনুশীলন। ইনডোরে গা গরম করেই নিজেদের প্রস্তুত করেছেন তারা। তবে অধিনায়কের স্পষ্ট কথা, সিরিজের প্রস্তুতিতে সমস্যা হবে না। টানা খেলার মধ্যে থাকায় আপাতত মানসিক প্রস্তুতিটাই আসল ক্রিকেটারদের কাছে।

ম্যাচের আগের দিন হলেও প্রথমবার চেমসফোর্ডের দর্শন পাওয়ায় বেশ খুশি টাইগার ক্রিকেটাররা। উইকেট দেখে নিয়েছেন কোচ-ক্যাপ্টেন, সে অনুসারেই সাজাবেন রণ পরিকল্পনা। ব্যাটার না বোলার কিসের আধিক্যের দিকে যাবে বাংলাদেশ, সেটা স্পষ্ট না হলেও স্বাভাবিকের তুলনায় স্কোয়াডে যে একজন পেসার বাড়বে তা আভাস দিচ্ছে আবহাওয়া।

উইকেট প্রসঙ্গে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘উইকেট বেশ ভালো। বৃষ্টির কারণে কাভার করা ছিল, তাই একটু গ্রাসি। ম্যাচের আগে বোঝা যাবে কি অবস্থা দাঁড়ায়। মাঠ একদিকে ছোট, বোলারদের ভালো লাইন-লেংথ মেইন্টেন করতে হবে। মিরাজ-সাকিব আমাকে স্কোয়াড সাজাতে অনেক সাহায্য করছে। তাদের কারণে আমি এক্সট্রা বোলার অথবা ব্যাটার নিতে পারব। তবে ম্যাচ গ্রাউন্ডে অনুশীলন করেছি মাত্র একদিন, এটা সমস্যা হতে পারে। তবে আন্তর্জাতিক সূচিতে সব কিছু মানিয়ে নিতে হবে।’

বাংলাদেশের চিন্তার জায়গা হতে পারে ব্যাটিং। বিশেষ করে টপ অর্ডার। ইংল্যান্ডে এসময় স্বাভাবিকের চেয়ে বেশি সুইং করে সাদা বল। আর ম্যাচগুলো স্থানীয় সময় সকালে হওয়ায় প্রথম ১৫ ওভার ভালোই বেগ পেতে হবে ব্যাটারদের। সেক্ষেত্রে দায়িত্বটা নিতে হবে ক্যাপ্টেনকেই। সঙ্গে শান্ত, লিটনরা তো আছেনই।

স্কোয়াড প্রসঙ্গে কোচ বলেন, ‘একাদশ আমার মাথায় প্রস্তুত আছে। তবে ম্যাচ ডে’তে উইকেট দেখেই সিদ্ধান্ত চূড়ান্ত করব। ব্যাটারদের ফর্ম নিয়ে খুব ভাবনা নেই। দুই-একজন হয়তো স্ট্রাগল করছে, তবে ভিন্ন কন্ডিশনে এগুলো নিয়ে ভাবছি না। বিশ্বকাপে কন্ডিশন এমন থাকবে না, তাই এখানে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করার ইচ্ছে নেই। মৃত্যুঞ্জয়কে দেখে মনে হচ্ছে সে ভালো ছন্দে আছে। আরও কিছু সময় থাকুক এ পরিবেশে, দেখা যাক কি হয়।’

ঘরের মাঠে বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে ইংল্যান্ডের শরণাপন্ন হয়েছে আইরিশরা। কিন্তু এখানেও এখন একই সমস্যা। তবে শেষ মুহূর্তে এসব নিয়ে ভাবার উপায় নেই বালবার্নির দলের। বিশ্বকাপের টিকিট সরাসরি পেতে হলে সিরিজটা জিততেই হবে তাদের। লক্ষ্যও তাই সেটাই। ইনজুরি আয়ারল্যান্ডের অনেককে কেড়ে নিলেও, আইপিএল মাতানো জশুয়া লিটল স্কোয়াডে যোগ হওয়ায় স্বপ্নবাজ স্বাগতিকরা।

পুরো সিরিজেরই মূল কুশিলব হয়ে উঠতে পারে বৃষ্টি। অন্তত চেমসফোর্ড-এর আবহাওয়া অফিসের বার্তাটা এমনই। ম্যাচের দিন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...