বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিলাইছড়িতে অগ্নিকাণ্ড:পুড়লো ৫০টি দোকান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে  ছাই হয়ে গেছে।

সোমবার (৮ মে) দুপুর ১২ টার দিকে  কেংড়াছড়ি ২নং ওয়ার্ড বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে  ছুটে যান  ৩২বীরের গাছকাটা ছড়া আর্মি ক্যাম্প, পরে বিলাইছড়ি থানা , ফায়ার সার্ভিস।   স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ী এমদাদুল হক,শহিদ, শাহ আলম,আমির হোসেন ও সেলিম সর্দার বলেন, আমাদের সব সম্পদ ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এখন পথে বসতে হবে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ নিশ্চিত নয়।ইউপি সদস্য নজরুল ইসলাম আরো বলেন, ব্যবসায়ীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে।

এতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান। এসময় তিনি বলেন, মনটি একেবারে খারাপ হয়ে গেছে। একটি মাত্র বাজার ও এলাকাটি গরীব এবং অসহায় পরিবার পরিজন নিয়ে মানুষ বসবাস করে। এর মধ্যে বেলা ১২ ঘটিকায় ভয়াবহ আগুন লেগে প্রায় ৫০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে সবার।

এছাড়া আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ছুটে যান বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল আহসান হাবিব রাজীব, পিপিএম পিএসসি, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর (ওসি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দীন ও ইউপি চেয়ারম্যান রাসেল মারমা এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতি গ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...