সোমবার, ১০ আগস্ট ২০২৬

ডায়রিয়ার প্রকোপ ৪ উপজেলায় , চট্টগ্রামে আইইডিসিআরের দল

নিজস্ব প্রতিবেদক

চার উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে চট্টগ্রামে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ১২ সদস্যের একটি দল।

রবিবার রাতে দলটি চট্টগ্রামে এসে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বলেন, ‘আইইডিসিআর ও আইসিডিডিআরবি’র সমন্বয়ে গঠিত একটি আউটব্রেক ইনভেস্টিগেশন দল চট্টগ্রামে এসেছেন। তারা ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ খুঁজতে আজ সোমবার থেকে মাঠে কাজ শুরু করবেন।’

আইইডিসিআরের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুর রহমানকে টিম সুপারভাইজার ও ডা. ইমামুল মুনতাসিরকে টিম লিডার করে গঠিত ইনভেস্টিগেশন দলের অন্য সদস্যরা হলেন- আইইডিসিআরের ডা. আবীর শাকরান মাহমুদ, ডা, মো. সাইক বিন আলম, ডা. তানভীর আহমেদ, মিঠুন বাহাদুর, আইসিডিডিআরবির মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুল ইসলাম খান, আইইডিসিআরের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আলী জিন্নাহ, সেনিটারি ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, আইসিডিডিআরবির মেডিকেল টেকনোলজিস্ট নাহিদা খানম, রাজিবুল আমিন সুমন ও আইইডিসিআর’র ল্যাবরেটরি এটেনডেন্ট আব্দুল কুদ্দুস।

এর আগে ৫ মে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) চিঠি দেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। চিঠিতে আলোচ্য চার উপজেলায় ডায়রিয়া আউট ব্রেক ইনভেস্টিগেশন বা কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

পরবর্তীতে গত ৬ মে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত এক চিঠিতে ১২ সদস্যের একটি দল গঠন করে চট্টগ্রামে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানের জন্য নির্দেশ দেন। চিঠিতে তদন্ত কার্যক্রম শেষ করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশন দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায়...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের...

আরও পড়ুন

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...