সোমবার, ১০ আগস্ট ২০২৬

সেচ ড্রেনের মাধ্যমে প্রথমবারের মত বোরো আবাদ করল কৃষকরা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ডংনালা উপরপাড়ায় চলতি মৌসুমে প্রথমবারের মত বোরো ধানের  চাষ  করা হয়েছে। সেচ ব্যবস্থা না থাকায় এতদিন এ এলাকার বোরো মৌসুমে প্রায় ৫ হেক্টর জমি অনাবাদি পরে থাকতো বলে কৃষকরা জানান ।

কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যােগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ( ইউজিডিপি’র) সহায়তায় ২০২১-২১ এবং ২০২২-২৩ অর্থবছরে ২ ধাপে মোট ২ শত ৬৫ মিটার লম্বা সেচ ড্রেন নির্মাণের ফলে এ এলাকার কৃষকরা প্রথমবারের মত বোরো মৌসুমে চাষ করার সুযোগ পায় বলে জানান,  কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক । বর্তমানে ধান কাটার মৌসুমে কৃষকরা ঘরে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন।

গত শনিবার(৬ মে)  সকাল ১০ টায় ডংনালা এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় প্রবীণ কৃষক  চিং প্রু অং মারমার সাথে। তিনি জানান, বর্তমানে তাঁর বয়স ৬০ চলছে।  তাঁর দীর্ঘ জীবনে তিনি কখনোই তাদের জমিতে বোরো মৌসুমে চাষ করতে দেখেননি। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় চলতি বছরের জানুয়ারী মাসে ড্রেন নির্মাণ কাজ সমাপ্ত হলে কৃষকরা ধান আবাদ করেন। এখন  মাঠ জুড়ে সোনালী ধান দেখে আমরা সত্যিই খুশি ।

স্থানীয়  উপকারভোগী মুচিংবাইন মারমা  জানান তিনি তার ২ একর জমিতে ধান বুনেছেন এবং  প্রায়  ১ মেট্রিকটন  ধান প্রাপ্তির আশা করছেন।

এছাড়া ঐ এলাকার কৃষক  আবেইশি মারমা,চাবাইউ মারমা  এবং মংবাচিং মারমা    সহ অনেকেই  ড্রেনটির মাধ্যমে সেচ ব্যবস্থাপনার জন্য ইউজিডিপি ও উপজেলা পরিষদকে ধন্যবাদ জানান।

স্থানীয় ইউপি সদস্য উচহ্লা মারমা জানান, এই সেচ ড্রেনটি অত্র এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনে একটি বিশেষ ভূমিকা রাখবে। তবে  এ এলাকার আরো প্রায় ১. ৫০ হেক্টরের মত জমি সেচ ব্যবস্থাপনার আওতায় আসেনি। আগামীতে ড্রেনটি আরো সম্প্রসারণ করা হলে এলাকার আরো অনেক কৃষক উপকৃত হবেন।

কাপ্তাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  ঝিমি চাকমা জানান, এলজিইডি কাপ্তাই এর সার্বিক  তত্ত্বাবধানে ২ ধাপে এ ড্রেনটির কাজ করা হয়েছে। উপজেলা পরিষদ চাইলে পরবর্তীতে ড্রেনটি সম্প্রসারণ করতে পারে।

তিনি আরো জানান ড্রেনটির পাশে একটি ছড়া রয়েছে। সেখান থেকে মোটর ও পাইপের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা করা হচ্ছে। এলাকার সকল কৃষকের  সমন্বিত উদ্যােগে  কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...