রবিবার, ১৬ আগস্ট ২০২৬

উখিয়ায় ১২০ কোটি টাকার আইসসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় অভিযানে চালিয়ে ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) চারজনকে আটক করেছে র‌্যাব-৭। জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য ১২০ কোটি টাকা।

শনিবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার পালংখালি সফিউল্ল্যাহ কাটা এলাকা থেকে আইসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার পালংখালীর মৃত সিরাজুল ইসলামের দুই ছেলে ইমরান প্রকাশ ইরান মাঝি (৩৩) ও মো. রুবেল প্রকাশ রুবেল, উখিয়ার রাজাপালংয়ের মৃত আলী আহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) (সাবেক বরখাস্তকৃত পুলিশ সদস্য) ও টেকনাফের মৃত আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ কালা বদা (৩৭)।

খন্দকার আল মঈন বলেন, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইসসহ চারজনকে আটক করা হয়। চালানটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চা-পাতার বস্তায় করে বাংলাদেশে আনা হচ্ছিল।

তিনি আরও বলেন, আলাউদ্দিন মাদক পরিবহনের কারণেই বাংলাদেশ পুলিশ থেকে চাকরিচ্যুত হন। এর পরও সীমান্ত এলাকা দিয়ে তিনি পুনরায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...