চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ মে) ভোররাতে নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রায়হান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি বলেন, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, ৩৩ মামলার আসামি রায়হান ও ১২ মামলার আসামি নিজাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।
