সোমবার, ১০ আগস্ট ২০২৬

কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়লো রাক্ষুসে সাকার ফিস

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীতে জেলেদের জালে দ্বিতীয়  বারের মতো ধরা পড়লো  বিদেশী প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।

শুক্রবার (৫ মে) সকাল ১০ টায় চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু এলাকার কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে ঐ এলাকার আবির মল্লিক শুভর জালে এই মাছ ধরা পড়ে।

এর আগে ২০২২ সালের  ২ জানুয়ারি বেলা ১২ টার দিকে কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় ঐ এলাকার জেলে মোঃ রহমত আলীর জালে এই মাছটি প্রথমবারের মতো ধরা পড়ে।

আবির মল্লিক শুভ এই প্রতিবেদককে জানান, আমি, অধীর মল্লিক, প্রিয়তোষ মল্লিক, মো: ইলিয়াস ও সনজিত মল্লিক কর্ণফুলী নদীতে  মাছ ধরতে গিয়ে আজ ( শুক্রবার) সকাল ১০ টায়  এই মাছটি আমাদের জালে পাই। পরে জানতে পারলাম এটা নিষিদ্ধ মাছ। আমরা সেটা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর কাছে পৌঁছে দিব।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর।

গত ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় এর আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানী, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...