রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বায়েজিদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলী আলী আকবরকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (৪ মে) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী আকবরের বাড়ী ফটিকছড়ির ডলু আরালিয়া গ্রামে। তার বাবার নাম মৃত হাচি মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি মধ্যে ভূজপুরের বাদুরখীল গ্রামের খামারের পাশে একটি পাহাড়ে নিয়ে গিয়ে আসমাকে ধর্ষণের পর হত্যা করেন আকবর। এরপর একটি গাছের সঙ্গে আসমার মরদেহ ওড়না দিতে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৯ মার্চ আসামি আলী আকবরকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আলী আকবরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...