সোমবার, ১০ আগস্ট ২০২৬

বান্দরবানে পাহাড়ী বন থেকে বিরল প্রজাতির “লজ্জাবতি” বানর উদ্ধার 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড উজি ভিতর পাড়ার পাহাড়ি বন থেকে একটি বিরল প্রজাতি”লজ্জাবতি বানর ” উদ্ধার করেছে বান্দরবান পাল্পউড বন বিভাগ।  

বৃহস্পতিবার (৪ মে) সকালে বান্দরবান সদর ইউনিয়ন উজি ভিতর পাড়া থেকে বিরল বিপন্ন প্রজাতির এই লজ্জাবতি বানরটি উদ্ধার করা হয়।

বান্দরবান পাল্পউড বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া জানান, গত ১মে উজি ভিতর পাড়াবাসী বনের তরিতরকারী খুঁজতে পাড়ার পাশের বনে গেলে সেখানে এই লজ্জাবতি বনরটিকে দেখতে পায়। পরে পাড়াবাসীর উক্যমং মারমা বন বিভাগের কাছে খবর দিলে আজ বন বিভাগের উদ্ধারকারী দল উজিভিতর পাড়া থেকে বানরটিকে উদ্ধার করে বান্দরবান সদর পাল্পউড অফিসে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু সাফারী পার্কের কর্মকর্তা সাথে যোগাযোগ করে আজ বিকালের মধ্যে সাফারি পার্কের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

উক্যমং মারমা বলেন, গত ১মে আমাদের পাড়ার কয়েজন তরুণ পাশের বনে তরকারী খুঁজতে গেলে বিরল প্রজাতি এই বানরটিকে ধরে গ্রামে নিয়ে আসা হয়। খবর পেয়ে বানরটিকে নিজ হেফাজতে রেখে বন বিভাগকে জানানো হলে বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া নেতৃত্বে, পাইংক্ষ্যং রেঞ্জ অফিসার অসীম বাড়ৈ, ও বনবিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আজ ৪মে সকাল ৯ঘটিকায় হস্তান্তর করা হয়।

বান্দরবান বন বিভাগের “পাল্পউড প্লান্টেশন” বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বান্দরবান জেলায় এই বিরল প্রজাতির দেখা পাওয়া এখন দুষ্কর। এই দুষ্কর এবং বিরল প্রজাতির একটি লজ্জাবতি বানর উজিভিতর পাড়া থেকে আজ সকাল নয়টার সময় উদ্ধার করে বর্তমানে জেলা সদর অফিসে রাখা আছে। বানরটিকে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ব্যাপারে ইতোমধ্যে আলাপ করা হয়েছে। তাদের পক্ষ থেকে ইতিবাচক পেলেই আজকের মধ্যেই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...