শনিবার, ৮ আগস্ট ২০২৬

শেষ হচ্ছে মেসির পিএসজি অধ্যায়

ক্রীড়া ডেস্ক

পিএসজির সঙ্গে চলতি বছরের জুনেই শেষ হবে লিওনেল মেসির চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটি নতুন করে চুক্তি করার প্রস্তাব দিলেও আপাতত আর্জেন্টাইন তারকা সাড়া দিচ্ছেন না, এমনটাই জানিয়েছিল বিভিন্ন ফরাসি গণমাধ্যম।

ফলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার পরবর্তী গন্তব্য কোথায়, তা জানার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের ভক্ত-সমর্থকরা। এর মধ্যে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এবার শেষ হতে চলেছে মেসির পিএসজি অধ্যায়।

গত রবিবার পার্ক দ্য প্রিন্সেসে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লরিয়ার বিপক্ষে বাজেভাবে হারের পরপরই পরিবারসহ সৌদি আরব সফরে যান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সাবেক এই বার্সা তারকার জন্য এমন সফরের অনুমতি ছিল না ফরাসি ক্লাবটির পক্ষ থেকে। ফলে বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি।

একই সঙ্গে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে ক্লাবটি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে এসেছিলেন মেসি। তবে তার চুক্তিতে তৃতীয় বছর থাকা নিয়েও একটি ‘ঐচ্ছিক’ ধারা ছিল।

লেকিপের খবর, চুক্তির এই ধারাটি কাজে লাগানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। এছাড়া নিষেধাজ্ঞা সময়ে ফরাসি ক্লাবটির হয়ে কোনও ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না আর্জেন্টাইন এই সুপারস্টার। পাবেন না আর্থিক সুবিধাও। অনুমতি ছাড়াই সৌদি আরবে যাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় পিএসজি।

ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে লা প্যারিসিয়ানদের বাকি ৫ ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে আগামী ৭ই মে ত্রয়েস এবং ১৩ই মে আজাক্সিওর বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন মেসি। খেলতে পারেন শেষের তিন ম্যাচ। এর মধ্য দিয়েই হয়তো পিএসজি অধ্যায়ের ইতি টানবেন মেসি।

নতুন মৌসুমে পিএসজি ছাড়লে মেসির নতুন গন্তব্য কী? ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, দ্বিতীয় দফায় বার্সেলোনাই হতে পারে আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ঠিকানা। ব্লাউগ্রানাদের সঙ্গে মেসিকে ভেড়ানোর লড়াইয়ে টাকার বস্তা নিয়ে নেমেছে সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। এমএলএস ক্লাব ইন্টার মায়ামিও রয়েছে লড়াইয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...