শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিএসএফের গুলিতে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচং উপজেলার উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫০ ব্যাটালিয়ন কলমচৌড়া ক্যাম্পের বিএসএফের সদস্যের গুলিতে বাংলাদেশের এক যুবক আহত হয়েছেন ।

আহত যুবক বাকশীমূল ইউনিয়নের কোদালিয়াগ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা (৩ মে) ৬ সাড়ে টার দিকে এ ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, লোকমুখে শুনেছি জালাল উদ্দিন নামের এক ব্যক্তি অন্যের জমিতে ধান কাটার পর সীমান্তে ঘাস কাটতে গিয়েছিলেন এমন সময় ভারতের বিএসএফের গুলিতে সে আহত হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা আমি সঠিক বলতে পারি না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার বলেন, ঘটনার কারণ আমি যতটুকু জানতে পেরেছি, ভারত থেকে চিনির বস্তা নামাতে গিয়েছিলেন। ৯ বস্তা চিনি নামানোর তার পায়ের জুতা সীমান্তে ফেলে এসেছিল। পরবর্তীতে জুতা আনতে গিয়ে ভারতের বিএসএফের নারী সদস্যের গুলিতে সে আহত হয়। তবে অনেকে বলছেন ঘাস কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শংকুচাইল ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে জানতে বিজিবি সদস্যরা মাঠে রয়েছে। তদন্ত পরিপ্রেক্ষিতে ঘটনার কারণ জানানো যাবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...