বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিলাইছড়িতে তীব্র পানির সংকটে ৪৫ পরিবার 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙ্গামাটির  বিলাইছড়ি উপজেলায় ১ নং বিলাইছড়ি ইউনিয়নে ৪ নং ওয়ার্ড দীঘলছড়ি মোন পাড়ায় সুউচ্চ পাহাড়ের প্রায় ৪৫ পরিবার মাঝে ব্যবহার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির জন্য গ্রাম ২০০জনের অধিক বাসিন্দার অবস্থা খুবই করুণ ও হাহাকার।জরুরি সহযোগিতা না পেলে এই গ্রামের বসবাসরতদের অবস্থা আরও করুণ হবে বলে জানান এলাকার কার্বারি কান্দারা চাকমা। 

বুধবার কার্বারি ও এলাকাবাসীর সঙ্গে কথা হলে জানা যায়, পাড়াটি সমূদ্রপৃষ্ট থেকে প্রায় ১৮০০ ফুট উপরে যা বিলাইছড়ি ও জুরাছড়ির সীমানার কাছাকাছি। পাহাড়ের ঢালে জুম চাষে একমাত্র ভরসা। সেখানে তারা আরও জানান, এই মোন পাড়ায় একটি মাত্র কূয়া বা কুয়া বা পানি নির্গত কূপ রয়েছে। তাও পাহাড় বা পাড়া থেকে অনেক নীচে,সেখানে খুব ভোরে ঘুম থেকে উঠে লাইনে দাড়িয়ে পানি সংগ্রহ করতে হয়।তাও কোন কোন সময় পাওয়া যায় না।বর্তমানে একেবারে শুকিয়ে গেছে। পানি পাওয়া যায় না । পাহাড় বা পাড়া থেকে মূল ঝর্ণায় পানি সংগ্রহ করতে হলে প্রায় এক থেকে দেড় কিলোমিটার নীচ থেকে হেঁটে পানি আনতে হয়।গোসলের পানি তো বাদ পান করার মত পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না।

ওই এলাকায়  রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।

এসব বিষয়ে আরো স্থানীয় দীঘলছড়ি মোন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কালিদাস চাকমা জানান, প্রতি বছর গ্রীষ্মকালে তীব্র গরমে শুকিয়ে যায় কূয়ার পানি, ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।সবচেয়ে বেশি পানি সংকটে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শিশুরা। ফলে দেখা দেয় নানা রোগের প্রাদূর্ভাব। এবছরে এই কূয়ার পানি তীব্র গরমে একেবারে শুকিয়ে গেছে, অন্য একটি কূয়া থেকে পানি আনতে গেলে প্রায় ৩০০ ফুট নীচ থেকে আনতে হয়। এবং সেটি খুবই বিপদজনক, গভীর খাদ, খাড়া, যা অসম্ভব, পা পিছলে যায়।অত্যন্ত ঝুঁকি নিয়ে পানি তুলতে হয়। সাক্ষী হিসেবে গুরিত্তং চাকমা নামে একজন ব্যক্তি সেখান থেকে পানি আনার সময় পড়ে গিয়ে পঙ্গুত্ববরণ করে কোনো ভাবে বেঁচে আছেন ।

এই বিষয়ে ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এর সঙ্গে মুঠোফোন কথা হলে তিনি জানান, উপজেলা পরিষদ হতে প্রকল্প গ্রহন করা হয়েছে, যদি অনুমোদন আসে তাহলে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

এইসব বিষয়ে আরো উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রিপ্রেশ তালুকদার এর সঙ্গে সরাসরি কথা হলে তিনি জানান, বিষয়টি আমি জেনেছি, কিভাবে পানি সংকট সমস্যা দ্রুত সমাধান করা যায় তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার চেষ্টা করবো।

উল্লেখ্য যে, বৃটিশ আমল হতে এই গ্রামের মানুষেরা যুগ যুগ ধরে বসবাস করে আসলেও সুপেয় পানির সু-ব্যবস্থার থেকে এখনো বঞ্চিত। কোনো জনপ্রতিনিধি নির্বাচনে সময় এলাকায় আসলে পানি সংকট সমাধানে আশ্বাস বা প্রতিশ্রুতি দিলেও দূর্গমতার কারণে এযাবৎ বাস্তবায়ন করে দেয়নি কেউ। তাই তাদের জল বা পানির জন্য অপেক্ষা করতে হয় বৃষ্টি নতুবা পাহাড়ের ঢালে হেঁটে গিয়ে আনতে হয় অনেক দূর থেকে। এজন্য কষ্টের যেন শেষ নেই তাদের।

তা-ই অসহায় এই পরিবারগুলোর দ্রুত সমস্যা নিরসনে উপজেলা পরিষদ কিংবা জেলা পরিষদ নতুবা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অথবা কোনো দাতাগোষ্ঠীর সহযোগিতার প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...