সোমবার, ১০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বোরো ধানের আশানুরূপ ফলনে কৃষকের মুখে সোনালী হাসি

ঝুলন দত্ত,

চলতি বোরো মৌসুমে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকের ৫শত ৮১ হেক্টর কৃষি  জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়। 

কাপ্তাই কৃষি বিভাগ সূত্রে জানা যায় এইবছর বোরোধানের আশানুরূপ ফলন হয়েছে।  বোরো ধানের ভালো ফলন হওয়াতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মুখে হাসি ফুটেছে। বর্তমানে ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে জানান,চলতি বোরো মৌসুমে  কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৫৮১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ধান উৎপাদন হবার আশা দেখছি আমরা।

তিনি আরোও জানান,   উপসী জাতের মধ্যে ব্রিধান-২৮, ২৯, ৮৮, ৮৯ এবং ১০০ জাতের ধান চাষ করা হয়েছে। এদের মধ্যে ব্রি ধান ১০০ যেটি বঙ্গবন্ধু ধান নামে পরিচিত। যাতে  ব্যাপক ফলন দেখা গেছে। পরীক্ষামূলক ভাবে এই জাতের ধান চাষ হয়। ধারণা করা হচ্ছে ফলনে অন্য জাতের ধানকে হার মানাবে এটি। যা কৃষি বিভাগের একটি সাফল্য। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করা হচ্ছে বোরো মৌসুমে আমরা আমাদের উৎপাদনের  টার্গেট পূর্ণ করতে পারবো।

গত বুধবার(৩ মে) উপজেলার ১ নং চন্দ্রঘোনার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রেশম বাগান তনচংগ্যা পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঐ এলাকার কৃষক মৃনাল তনচংগ্যা ও জগৎ তনচংগ্যা ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন। এসময় উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের  উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক  ও ইকবাল হোসেন উপস্থিত থেকে তাদের পরামর্শ দিচ্ছেন।

কৃষক মৃনাল ও জগৎ জানান, কৃষি বিভাগের পরামর্শে আমরা চলতি বোরো মৌসুমে ১ হেকর  কৃষি জমিতে ব্রিধান- ১০০( বঙ্গবন্ধু ধান), ব্রিধান- ৮৮( জিং সমৃদ্ধ)  ধান চাষ করি। হেক্টর প্রতি ৫ মেট্রিক টন ফলন হয়েছে আমাদের।

উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক জানান, বিশেষ করে এই মৌসুমে ব্রিধান -১০০ যা বঙ্গবন্ধু ধান নামে পরিচিত, এই জাতের ধানের আশানুরূপ ফলন হয়েছে।

রাইখালী ইউনিয়ন এর বড়খোলাপাড়ার কৃষক থুইচিং মারমা ও অংচাথোয়াই মারমা জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে আমরা ২ একর কৃষি জমিতে ব্রিধান- ২৮, ৮৮ জাতের ধানের চাষাবাদ করেছি। এ বছর হেক্টর প্রতি ৫ মেট্রিকটন ধানের ফলন হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...