শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবান পৌরসভার মেয়র এর পূর্ণ দায়িত্বে সৌরভ দাশ শেখর 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পৌরসভার নির্বাচিত জননন্দিত  মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর মৃত্যু জনীত কারনে মেয়রের পদ শুন্য হওয়ায় পৌর-পরিষদের প্যানেল মেয়ের-১ সৌরভ দাশ শেখর কে পূর্ণ ক্ষমতা দিয়ে বান্দরবান পৌরসভার মেয়র এর পূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল ২ই মে (মঙ্গলবার) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আদেশে বলা হয় পুনরাদেশ না দেয়া পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার মেয়র এর মৃত্যু জনিত কারনে উক্ত পৌরসভার প্যানেল মেয়র-১ সৌরভ দাশ কে উক্ত পৌরসভার আর্থিক ক্ষমতা সহ মেয়র এর দায়িত্ব অর্পণ করা হলো।

এ বিষয়ে বর্তমান মেয়র সৌরভ দাশ শেখর বলেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি, গত বছর এমন দিনে আমাদের সকলের প্রিয় নেতা ও জননন্দিত পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি আপনাদের সাথে ছিলেন, কিন্তু আজকে তিনি আমাদের মাঝে আর নেই।

তাঁর শূন্যতা প্রতিমুহূর্তে আমাদের মর্মাহত করছে। আজকের দিনে তাঁকে আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

তিনি বলেন দায়িত্ব গ্রহণের পর আমি প্রয়াত মেয়র এর নগর উন্নয়নের অবশিষ্ট সকল কাজ সম্পাদনের পাশাপাশি পৌরসভার সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করবো।তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে পৌরবাসীর সহযোগীতা কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...