সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাউজানে ইটবাহী জীপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে ইটবাহী জীপের ধাক্কায় মোঃ আলমগীর (৪০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ মে) দুপুরে হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর হযরত এয়াছিনশাহ সড়কের কাঠালতল মোতালেব সওদাগরের ফার্নিচার দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে বেপরোয়া গতিতে আসছিল জিপটি। সেসময় আলমগীর ফার্নিচার দোকানের কাজ শেষ করে দুপুরের খাবার খেতে বাড়ীর দিকে রওয়ানা হতেই কয়েক হাতের ব্যবধানে আলমগীরের মোটর সাইকেলকে ধাক্কা দেয় ইটবাহি জিপটি। মুহুর্তের মধ্য ইটবাহি চাঁদের গাড়ীর (জীপ) ধাক্কায় আলমগীর গুরুতর আহত হন। তাকে রক্তাত্ত অবস্থায় স্থানীয়রা উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে মেডিকেলে মারা যায় আলমগীর।

এক সন্তানের জনক আলমগীর পেশায় ফার্নিচার মিস্ত্রী ছিল। নিহত আলমগীর ডাবুয়া ইউপির ৬ নং ওয়ার্ডের হযরত বায়জিদ বোস্তামির আস্তানা সংলগ্ন খলিফার বাড়ীর মৃত নুরুল ইসলামের ৩য় পুত্র।

নিহত আলমগীর তরিকত সংগঠন মাইজভান্ডার রহমানিয়া ফকির টিলা দায়রা শাখার সদস্যও ছিলেন।এদিকে জিপ গাড়িটি ইটসহ হলদিয়া ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়েছে।জীপ চালক মোতালেবের বাড়ী জানিপাথর বলে জানাগেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...