গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে ১৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. ফজলুর (৬০) ক্লিনার, সবুর (৩৫) সুপার ভাইজার, সাহাবুল ইসলাম (৪৪) লাইন ম্যানেজার, চাঁন মিয়া (৪৫) নিরাপত্তা প্রহরী, আসলাম আলী (২৭) কাটিং মাস্টার মো. সোহেল (৫০) পথচারী, সোহেল রানা (২৪) নিরাপত্তা প্রহরী, আলমগীর (৩০), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২), বাবুল (৩৫)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
