সোমবার, ১০ আগস্ট ২০২৬

পটিয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু 

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন শেখ মোহাম্মদ পাড়ায় জেরিন আক্তার(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামী দিদার আলম(৩৫) ঈদের কয়েকদিন আগে দেশে আসেন। তার শ্বশুর বাড়ির লোক এটাকে আত্মহত্যা বললেও বাপের বাড়ির লোকদের দাবি তাকে হত্যা করা হয়েছে। 

রবিবার(৩০ এপ্রিল)  বিকাল সাড়ে ৫টার সময় তার মৃত্যু হয় বলে জানতে পারেন বলে জানান স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর। এদিকে জেরিন আক্তারের মৃত্যুর খবর সন্ধ্যা ৬টার সময় শ্বাশুড়িকে মোবাইলের মাধ্যমে কল দিয়ে জানিয়ে বলে , উনার মেয়ে স্ট্রোক করে মারা গেছে।

জেরিনের বাবার বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে দেখতে পান তার মেয়ের গলায় রশির দাগ।

তখন জেরিনের শাশুড়ি সহ বাকি শশুরবাড়ির লোকজন জানান, তাদের মেয়ে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে।

দ্রুত লাশ দাফনের তোড়জোড় করে বলে জানান জেরিনের মামা মোঃ রিদুয়ান। এছাড়া জেরিনের স্বামীকে কোথাও পাওয়া না যাওয়া সহ তাদের আচরণে সন্দেহ হলে বিষয়টা পুলিশকে জানান জেরিনের বাপের বাড়ির লোকজন।

জেরিনের মামা রিদুয়ান জানান,” জেরিনকে যে রুমে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের কথা জানিয়েছে সে রুমটির কোন দরজা নেই এবং সেটি একদম সামনের রুম। এক ঘর ভর্তি লোক থাকতে খোলা একটি রুমে কারো পক্ষে আত্মহত্যা সম্ভব না। তিনি দাবি করেন জেরিনকে হত্যা করা হয়েছে।”

২০২০ সালের ৩০ মার্চ করোনা মহামারির সময় কচুয়াই শেখ মোহাম্মদ পাড়ার মোঃ সালামত আলী খানের কনিষ্ঠ সন্তান আবুধাবি প্রবাসী মোঃ দিদার আলম(৩৫) এর সাথে বিয়ে হয় জেরিনের। তাদের ঘরে দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি ঈদ উপলক্ষে দেশে আসলে বিয়ের সময় দাওয়াত খাওয়াতে না পারার বিষয় নিয়ে মনোমালিন্য হয় বলে জানান জেরিনের পরিবার। দুই পরিবারের সম্মতিতে আগামী ১৪ মে দাওয়াত খাওয়ানোর বিষয়ে সিদ্ধান্ত পৌছেন দুই পরিবার। গত দুই দিন আগে জেরিনের বাপের বাড়ি থেকে তার শ্বশুড় বাড়িতে খাবারও পাঠানো হয় বলে জানায় তারা।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, কচুয়াই গৃহবধুর রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। আমরা সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জসিম। তিনি জানান, ময়নাতদন্ত হলে হত্যা নাকি আত্মহত্যা বিষয়টা জানানো যাবে। যেহেতু আগে থেকে তেমন কোন সিরিয়াস ঘটনা নেই তাই এখন কোন মন্তব্য করতে চাইনা। তবে দুই পারিবারের অনেকেই বলেন, তাদের মধ্যে কোন বিবাদ বা বড় কোন সমস্যা ছিলো না।।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...