রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় নির্মাণাধীন ভবনে এসএসসি পরীক্ষা, গরমে অস্বস্তিতে ৪০০ পরীক্ষার্থী

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় একটি কেন্দ্রে নির্মাণাধীন ভবনে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে রোববার বৈদ্যুতিক পাখার অভাবে তীব্র গরমে অস্বস্তিতে পড়ে ৪০০ পরীক্ষার্থী। 

কয়েকজন পরীক্ষার্থী জানায়, সারা দেশে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু উখিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনে কোনো বিদ্যুৎ সুবিধা ছিল না। এ কারণে ওই ভবনে আসন পাওয়া ৪০০ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় অস্বস্তিতে পড়ে।

উখিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অংশ নেওয়া উপজেলার পালং আদর্শ উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী রুমানা আক্তার জানায়, ‘আমার হলে ফ্যান নেই, পরীক্ষায় লিখতে গিয়ে খুব কষ্ট হয়েছে। গরমে বারবার ঘেমে যাচ্ছিলাম, অস্বস্তিতে সব প্রশ্নের উত্তর লিখতে পারিনি।

অভিভাবকদের দাবি, পরবর্তী পরীক্ষায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হোক।

মোহাম্মদ সেলিম নামের এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে নতুন ভবনে পরীক্ষা দিয়েছে। গরমের কারণে সে হলে অসুস্থ হয়ে পড়ে, ফ্যান থাকলে এই অসুবিধা হতো না।

উখিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি ভবনের ১৮টি কক্ষে উপজেলার চারটি বিদ্যালয়ের ৯৬৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান কেন্দ্র প্রধান ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফাতেমা জাহান চৌধুরী। তিনি বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে আসন সংকট সমাধানে নতুন ভবনে পরীক্ষা নেওয়া হচ্ছে।

বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে ফাতেমা জাহান বলেন, ‘নতুন ভবনটি সবেমাত্র প্রস্তুত করা হয়েছে। এই বছর কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ায় আসন সংকট সমাধানে সেখানে পরীক্ষা নিতে হচ্ছে। পরবর্তী বিষয়ের পরীক্ষায় যাতে অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নিচ্ছি।

এদিকে কেন্দ্র পরিদর্শন শেষে নির্বিঘ্নে পরীক্ষা নেওয়ার জন্য আশ্বাস দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। তিনি বলেন, ‘উপজেলায় এসএসসি, দাখিল, ভকেশনাল পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...