সোমবার, ১০ আগস্ট ২০২৬

টেকনাফে স্কুল শিক্ষার্থীসহ অপহৃত ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পাহাড়ের পাদদেশে পানের বরজের কাজ করতে গিয়ে পাহাড়ি স্বশস্ত্র দূবৃর্ত্তদের হাতে স্কুল শিক্ষার্থীসহ চাচা-ভাতিজা অপহরণের শিকার হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে ৩ জন ফিরে আসলেও অপহরণকারীদের হামলায় রক্তাক্ত দুই কৃষক সহোদরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, ৩০ এপ্রিল (রবিবার) সকাল ৮টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরাস্থ মাঠ পাড়া পাহাড়ে বাঁচা মিয়ার পুত্র রহিম উদ্দিন (৩০), সরওয়ার আলম (৪৫), সরওয়ার আলমের পুত্র এবং জাহাজপুরা মডেল একাডেমীর দশম শ্রেণীর ছাত্র রিদুওয়ান (১৯), ইউছুপের পুত্র আব্দুল আমিন (৩২) ও আব্দুল্লাহ (৩১) পৃথকভাবে পানের বরজের পান তুলতে এবং কৃষি কাজ দেখা শুনা করতে যায়। হঠাৎ দা-কিরিচ এবং অস্ত্রাদি নিয়ে একদল পাহাড়ি স্বশস্ত্র দূবৃর্ত্ত দল তাদের ঘেরাও করে মাদারবনিয়া খাল হয়ে গভীর পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পথে জিরি এলাকা হতে বাঁচা মিয়ার পুত্র সরওয়ার আলম (৪৫) প্রাণ রক্ষার্থে লাফ দিয়ে গভীর খাদে পড়ে কোন প্রকারে পালিয়ে যায়। একই কায়দায় ইউছুপের পুত্র আব্দুল আমিন (৩২) ও আব্দুল্লাহ (৩১) পালানোর চেষ্টা করলে দূবৃর্ত্ত দল তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করলেও কোন প্রকারে পালিয়ে আসতে সক্ষম হয়। পাহাড়ি দূবৃর্ত্ত দলের কোপে রক্তাক্ত ইউছুপের পুত্র আব্দুল আমিন (৩২) ও আব্দুল্লাহ (৩১) কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। দূবৃর্ত্ত দলের হাতে অপহৃত বাঁচা মিয়ার পুত্র রহিম উদ্দিন এবং সরওয়ার আলমের পুত্র জাহাজপুরা মডেল একাডেমীর দশম শ্রেণীর ছাত্র রিদুওয়ানের মুক্তির জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে বলে জানা গেছে।

অপহৃত স্কুল ছাত্রের পিতা ও দূবৃর্ত্ত দলের কবল থেকে ফিরে আসা সরওয়ার আলম বলেন, ‘আমি ঝুঁকি নিয়ে কোন প্রকারে বেঁচে আছি। এখন আমার ছেলেকে কিভাবে উদ্ধার করব। তাদের মুক্তির জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে। আমার হাতে একেবারে খরচের টাকা পর্যন্ত নেই। আমার স্কুল পড়ুয়া ছেলেকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি’।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উক্ত এলাকা দিয়ে ২জন অপহরণ এবং দুই সহোদরকে রক্তাক্ত করার খবর পেয়ে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...