শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন করা হবে।

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে।’

এ সময় আগামী নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, আলোচনার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।

কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি। এ সময় বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে।...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

আরও পড়ুন

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন বাস্তুহারা পূর্বপাড়া বার্মা...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় সন্দেজনক ভাবে ঘুরাফেরা করাকালে তাদের গ্রেপ্তার...