বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ৩৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

আগামীকাল ৩০ এপ্রিল ( রবিবার) থেকে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর রাঙ্গামাটি জেলায় ৩৪টি কেন্দ্রে ১০ হাজার ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অণুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসিতে ২১ কেন্দ্রের মাধ্যমে ৮হাজার ৩৯১ জন, এসএসসি (ভোকেশনাল) ৮টি কেন্দ্রের মাধ্যমে ১ হাজার ৬৩ জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রের ৫৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর সম্পন্ন করতে প্রয়োজনীয় ভিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ প্রশাসনের সকল সদস্যকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা শহরে কেন্দ্র হচ্ছে ৩ টি এর মধ্যে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ৪টি স্কুলের ৪৭৫ জন, রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি স্কুলের ৪৪৪ জন এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে ৬টি কেন্দ্রের ১০২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। কাপ্তাই উপজেলার ৩ টি কেন্দ্রের মধ্যে নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়ে ২ কেন্দ্রের ২৫২ জন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৫টি স্কুলের ৩৩৭ জন এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে ৫টি স্কুলের ৪৬৫ জন পরীক্ষাথী অংশ গ্রহণ করছে।

বাঘাইছড়ি ৪ টি কেন্দ্রের মধ্যে কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ে ৪ টি স্কুলের ৩০০ জন, শিজকমুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ স্কুলের ৫০৩ জন, রূপালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ টি স্কুলের ১৮৪ জন এবং বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে ১৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া কাউখালী ২ টি কেন্দ্রের মধ্যে পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮টি স্কুলের ৫৭৮ জন এ বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ টি স্কুলের ৪০৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

লংগদু উপজেলায় ২টি কেন্দ্র লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি স্কুলের ৪৪৫ জন, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ টি স্কুলের ৬৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নানিয়ারচর ২টি কেন্দ্রের মধ্যে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি স্কুলের ৫৩৪ জন এবং বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ২২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ৩০৪ জন, বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ৩৯৯ জন, বরকল উজেলার ২টি কেন্দ্রের মধ্যে বরকল সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টি ২৩২ জন, সুভলং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি স্কুলের ২২৯ জন ও জুরাছড়ি ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ২৪২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

এসএসসি ভোকেশনালে রাঙ্গামাটি জেলায় ৮ টি কেন্দ্রের মধ্যে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ টি স্কুলের ১৯৪ জন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪টি স্কুলের ৪৮২ জন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ১৪৪ জন, বি টি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ৮৩ জন, শিজকমুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯ জন, বরকল সীমান্ত ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ৬ জন, সুবলং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ৩১ জন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ১২৯ জন, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৪টি স্কুলের ১২৭ জন, বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয় দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩টি স্কুলের ১২৫ জন, কাপ্তাই আল-আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২টি স্কুলের ১৩০ জন এবং কাচালং দাখিল মাদ্রাসায় ৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে রাঙ্গামাটির সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আগামী২৩ মে পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...