রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল শনিবার (২৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কেপিএম স্কুল এর প্রধান শিক্ষক রহিমা আক্তার রোজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান।
এসময় কেপিএম এর ঊর্ধ্বতন কর্মকর্তা, কেপিএম স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
