রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকা থেকে অপহরণের তিনদিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.নুর ইসলাম প্রকাশ মুরাদ (২৪), মো.জুয়েল (১৯), মো.রাসেল (৩৭) ও রিমা আক্তার (৩০)।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল আহমেদ বলেন, গত ২৫ এপ্রিল দুপুরে মধ্যম মোহরা এলাকায় খেলতে বের হয় শিশু মাহিম। পরে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার মা মোছাম্মৎ পারুল বেগম। এ ঘটনায় ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে গতকাল সকালে মো. নুর ইসলাম ও মো. জুয়েল নামে দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে- হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে রাসেল ও রিমা আক্তারের কাছ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ সময় জুয়েলের কাছ থেকে একটি সিএনজি অটোরিক্সা ও নুর ইসলামের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার মোটরসাইকেলটি শিশু মাহিমকে বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা পাওয়ার আগেই কেনা হয়েছিল। আসামি জুয়েলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ও পটিয়া থানায় দুটি মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...