শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবানে রাজার পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার 

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে রাজার পুকুর থেকে উচাইসিং মার্মা(২৪)নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রাজু বলেন, সকালে বাসায় থেকে বের হয়ে বাজার  দিকে যাওয়ার সময় পুকুরে ভাসমান অবস্থায় এক যুবককে দেখতে পাই। থানায় ফোন দিয়ে যোগাযোগ করা হলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করে।

জানা যায়, উচাইসিং মার্মা  একজন প্রতিবন্ধী।  ৫বছর আগের ইলেকট্রিক তারের  শর্ট খেয়ে তার দুই হাত কাটা পড়ে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম আমিনুর রহমান বলেন, সকালে রাজার পুকুরে মরদেহ ভাসতে দেখা গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...