রবিবার, ৯ আগস্ট ২০২৬

দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মনিরুল-সম্পাদক সুরেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হলেন কর্ণফুলীর বিশিষ্ট ব্যবসায়ি ব্লু হারবার ফিশিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মনিরুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পুর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশ।

শনিবার (২৯ এপ্রিল ২০২৩) সকাল ১১ টায় নগরীর পর্যটন মোটেল সৈকত হোটেলের হল রুমে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী লীগ এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর লস্কর।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার সংগঠক ও নেতাকর্মীগণ।

নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মনিরুল হক বলেন, ‘বর্তমান সরকার বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্যখাতের উন্নয়নে ও মৎস্যজীবীদের কল্যাণে নানা কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সমুদ্র বিজয়সহ নানা সুফল ভোগ করছেন মৎস্যজীবীরা। আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ মাঠে ময়দান কাজ করবে (ইনশাল্লাহ)।’

এর পুর্বে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ সৈয়দ আহমদ কে আহ্বায়ক, এম.এ সালাম, মো. জসীম উদ্দিন চৌধুরী ও সুরেশ দাশকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পান আওয়ামী মৎস্যজীবী লীগ।

গঠনতন্ত্রে ২৫ নম্বর ধারায় পরিবর্তনের সংশোধনী প্রস্তাব পাস হলে সেখানে মৎস্যজীবী লীগ সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়। ২০০৪ সালের ২২ মে প্রতিষ্ঠা হয় আওয়ামী মৎস্যজীবী লীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...