সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৫ বর্ষপূর্তি উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে এক বিশেষ পর্যালোচনা সভা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় এই বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল বিহারি চাকমার সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৫ বছর উদযাপন কমিটির আহ্বায়ক মিসেস সুমিতা চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ বাবু দেবপ্রসাদ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সাগরিকা চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার ৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রমূখ।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাঘাইছড়ি উপজেলার জনপ্রতিনিধি, হেডম্যান ও বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক সহ সাবেক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিশেষ পর্যালোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাবেক প্রত্যাগত সদস্য ও পিসিজেএসএস বাঘাইছড়ি থানা শাখার সভাপতি প্রভাতকুমার চাকমা।

এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের জুম্মদের অনেক রক্ত ঝরেছে, অনেক মা-বোন ইজ্জত হারিয়েছে, অনেক বাপ-ভাইকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। কাজেই এ চুক্তি কোনদিন বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দিতে পারি না। পার্বত্য চট্টগ্রামের জুম্ম তরুণ ও যুবসমাজকে আজকে, এই মুহুর্তে এটা নিয়ে গভীর অনুধাবন করতে হবে।”এখন আমি প্রায়ই দেখি আমাদের জুম্মদের থেকে জাতীয় রাজনীতিতে নাম লেখালে তারা জুম্ম জাতির পক্ষে কথা বলতে ভয় পায়, কিংবা সরকারি চাকরি পেলে চাকরি হারানোর ভয়ে জুম্ম জাতির পক্ষে কথা বলতে ভয় পায়। আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে যে পজিশনে থাকিনা কেন সেই পজিশন থেকে আমাদের জুম্ম জাতির পক্ষে হয়ে কথা বলতে হবে সবসময়।আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বয়স ২৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখনো চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে আশু কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। এখন আমাদের জুম্মদের বিকল্প ভাবনা ভাবার সময় সন্নিকটে। আমাদের ভাবতে হবে আমাদের পায়ের তলায় মাটি থাকতে দিতে চাই, নাকি চাই না।”পার্বত্য চট্টগ্রামের জুম্মোদের জনসংখ্যাহ্রাস করে দেওয়ার হীন উদ্দেশ্যে একটি মহল বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মকে স্বাস্থ্যের উন্নতির কথা বলে, রোগব্যাধি উপশমের কথা বলে বন্ধ্যত্বের ওষুধ খাইয়ে দিচ্ছে। এ ব্যপারে আমাদের জুম্মদের গভীর সচেতন হতে হবে। চোখকান খোলা রাখতে হবে।’সরকার উন্নয়নের নামে সীমান্ত সড়ক করতেছে কিন্তু কোন ক্ষতিপূরণ দেয়নি বরং আদিবাসীদের উচ্ছেদ করার জন্য নিবিড় ষড়যন্ত্র করতেছে সরকার।

”আমাদের জুম্মদেরকে একটি বিশেষ মহল ‘আমরা সেনাবাহিনীর বিরোধী’ বলে পরিচয় করিয়ে দিতে চাই। আমি তাদেরকে বলবো, আমরা সেনা শাসনটা মানতে পারিনা বলে আমরা সেনাশাসনের বিরোধী, আমরা সেনাবাহিনীর বিরোধী না।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা শাখা,জ্ঞানময় চাকমা, প্রধান শিক্ষক মূখ উচ্চ বিদ্যালয়, ভদ্রসেন চাকমা,প্রধান শিক্ষক কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়,বিল্টু চাকমা,খেদারমারা ইউনিয়ন পরিষদ, ভূপতি রঞ্জন চাকমা, সারোয়াতুলী ইউনিয়ন পরিষদ, পিয়েল চাকমা,সভাপতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখা, লক্ষীমালা চাকমা নারী নেত্রী,এছাড়া বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ময়মুরুব্বি গণ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন

পরে সভাপতি সুমিতা চাকমা বক্তব্যের মাধ্যমে পর্যালোচনা ও পূর্ণমিলনী সভাটি সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...