জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফটিকছড়িতে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফটিকছড়ি সহকারী জজ আদালত আয়োজিত শুক্রবার (২৮ এপ্রিল) সকালে এক বর্ণ্যাঢ্য র্যালী আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদর বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়।
পরে ফটিকছড়ি বার এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সফি উল্লাহ।
বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বারের সভাপতি এডভোকেট লিয়াকত আলী চৌধুরী, আইনজীবী নেতা এডভোকেট আজিজুল হক, এডভোকেট উত্তম কুমার মহাজন, এডভোকেট ফরিদ আহমদ, এডভোকেট নসরত আলম বাবর, এডভোকেট সাজ্জাদ হোসেন চৌধুরী, এডভোকেট হামিদ উল্লাহ, এডভোকেট আবু হামিদ জিয়াদ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাংবাদিক বিশ্বজিৎ রাহা, মুন্সী আব্দুল আলম চৌধুরী, প্রত্যাশীর উপজেলা কো-অর্ডিন্যাটর সুমন কান্তি ইউপি সদস্য রুপসী বণিক অন্তরাসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
