সোমবার, ১০ আগস্ট ২০২৬

কক্সবাজারে গাছ কাটতে বাধা দেওয়ায় মারধর: আহত বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার সদরের খুরুশকুল তেতৈয়া সওদাগর পাড়ায় সীমানার গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ছৈয়দুল হক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওই এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছৈয়দুল হক মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশ চট্টগ্রাম থেকে বাড়িতে আনা হচ্ছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ছৈয়দুল হকের বসতভিটার সীমানার একটি গাছ নিয়ে পার্শ্ববর্তী ইউসুফের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল। এরইমধ্যে প্রতিপক্ষের লোকজন গাছটি কাটতে গেলে বাধা দেয় ছৈয়দুল হক।

এর জের ধরে ২৪ এপ্রিল রাত এবং পরের দিন সকালে ইউসুফ, তার ছেলে ওমর হামজা, ইসমাইলসহ আরও কয়েকজন মিলে ছৈয়দুল হককে দুই দফা মারধর করে। মাথায় কুড়াল আঘাতে গুরুতর আহত হলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেন কর্তব্যরত চিকিৎসক।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান ছৈয়দুল হক।তিনি ৩ ছেলে ২ মেয়ে সন্তানের জনক। পেশায় সিএনজি গাড়ির চালক।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নাজমুল হুদা বলেন, সীমানা বিরোধ নিয়ে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...