শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে একাত্তর লিটার দেশীয় চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর থেকে একজন ও শিকারপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোবরা এলাকার আব্দুল মিয়াজির বাড়ীর মৃত মুন্সী মিয়ার পুত্র মোহাম্মদ মুছা (৫৬), চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান ১৩ নং ওয়ার্ডের রেলওয়ে কলোনির জাহাঙ্গীরের বাসায় বসবাসকারী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বোবাগো বাড়ীর মোহাম্মদ মইজ উদ্দিনের পুত্র মোহাম্মদ রবি সরদার (২৬) ও খুলশী থানাধীন রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন হরিপুর এলাকার হাজী মোহাম্মদের বাড়ীর বাজু মিয়ার পুত্র মোঃ রাজ্জাক (১৯)। মোহাম্মদ মুছাকে ২০ লিটার মদসহ ফতেপুর থেকে এবং রবি সরদার ও রাজ্জাককে ৫১ লিটার মদসহ শিকারপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহল আমিন বলেন, রাতে বিশেষ অভিযান চালিয়ে ফতেপুর থেকে একজন ও শিকারপুর থেকে দুইজনকে ৭১ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...