রবিবার, ৯ আগস্ট ২০২৬

খুলশীতে চরপাথরঘাটার চেয়ারম্যান পুত্রের ফ্ল্যাটে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা!

নিজস্ব প্রতিবেদক

নগরীর দক্ষিণ খুলশী এলাকার একটি ফ্ল্যাটের সানশীট থেকে আমেনা (২০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটলেও জানাজানি হয় পরে। গণমাধ্যমকর্মীরা ঈদের ছুটিতে থাকায় ঘটনাটি সে সময় ধামাচাপা ও জানাজানি হয় কম।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা।

জানা যায়, দক্ষিণ খুলশীর ২ নম্বর রোডের ১০১ নং র‍্যাংগস এফসি বাড়ির বি-৬ ফ্ল্যাটে বসবাস করেন চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমদের বড় ছেলে মো. সাইফুল ইসলাম (৩২)। তিনি একজন মৎস্য ব্যবসায়ি।

নিহত আমেনার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া রাজারহাট এলাকার সর্দারবাড়ী। তার পিতার নাম হাবিবুর রহমান ও মাতার নাম আঁখি আক্তার। আমেনা ওই বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন প্রায় আড়াই মাস আগে।

এ ঘটনার পরের দিন রাতেই ফ্ল্যাটের মালিক সাইফুল ইসলাম নিজেই বাদী হয়ে খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার জিআর মামলা নম্বর-২২/২৩ ইং।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি নিহত আমেনা (১৪) নামক মেয়েটিকে সাইফুলের বাসায় বেতনভুক্ত গৃহকর্মী হিসেবে নিযুক্ত করেন। আমেনার পিতার সাথে তাঁর মাতার বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে তাঁর মা ওমান প্রবাসী।

অপরদিকে, ঘটনায় জড়িত বিবাদী মো. ফাহিম (২০) এর বাড়ী ফ্ল্যাট মালিক সাইফুলের একই এলাকায়। সে গত ২ বছর যাবত এ বাসায় কাজ করেন। ঘটনার রাতে ১৭ এপ্রিল গৃহকর্তার পরিবারের সবাই সেহেরী শেষ করে ভোর ৫ টার দিকে ঘুমাতে যান।

পরের দিন সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে বিল্ডিংয়ের ইলেকট্রিশিয়ান মো. সামী গৃহকর্তার মোবাইলে ফোনে কল দিয়ে জানান, বাসার গৃহকর্মী আমেনা ৬ষ্ঠ তলা থেকে ব্যালকনি দিয়ে পড়ে ২য় তলার সানশিটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ইলেকট্রিশিয়ার আরো জানান, ঘটনার সময় পালানোর চেষ্টাকালে অপর গৃহকর্মী মোঃ ফাহিম কে আবাসিক এলাকার মুখ থেকে স্থানীয়রা আটক করেছে। গৃহকর্তা এ কথা শোনে বিল্ডিংয়ের নিচে নেমে এসে দেখে গৃহকর্মী আমেনা গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে। গৃহকর্মী মোঃ ফাহিম কে স্থানীয় লোকজন আটক করে রেখেছে।

লোকজনের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিবাদী মোঃ ফাহিম (২০) ভিকটিম আমেনা (১৪) কে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি আমেনা পুলিশ কে জানাবে বললে, বিবাদী ফাহিম ভিকটিম কে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরলে আমেনা অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে ভিকটিম কে বাসার ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেন।

এ সময় গৃহকর্মী আমেনা বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলা থেকে ২য় তলার সানশিটে উপর পড়ে রক্তাক্ত হয়। ওখান থেকে ভিকটিমকে উদ্ধার করে চটগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গৃহকর্মী আমেনা কে মৃত বলে ঘোষণা করেন। এমনকি মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা সনদপত্রে (BROUGHT IN DEAD TO FALL FROM HEIGHT) উঁচু জায়গা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘কাজের ছেলে কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে না পেরে ব্যালকনি দিয়ে বাহিরে ফেলে দেয়। এ ঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আদালতে জবানবন্দীও দিয়েছেন তিনি।’

চেয়ারম্যান পুত্র তাঁর দায়ের করা এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করলেও পুলিশ বলছেন ভিন্ন কথা। তবে এ বিষয়ে জানতে মামলার বাদী ও ফ্ল্যাটের মালিক মো. সাইফুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, ‘আমার বক্তব্য মামলার এজাহারে উল্লেখ রয়েছে। আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি। ছেলেটির সাথে মেয়েটির কোন পূর্ব সম্পর্ক ছিল না। এমনকি মেয়েটির কোন অভিভাবক না থাকায় ভিকটিমের মায়ের ইচ্ছায় আমি মামলা করেছি।’ তবে ভিকটিমের মা ওমান প্রবাসী হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...