রবিবার, ৯ আগস্ট ২০২৬

পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) অফিসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

পুলিশের জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) রাতে দুটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ওই অফিসটি।

পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ খান সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিস্ফোরণ ঘটেছে সিটিডি অফিসে রাখা মজুদকৃত বিস্ফোরক থেকে। সেখানে কিছু বিস্ফোরক রাখা ছিল, যেগুলোতে আগুন ধরে যায় এবং এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কাবাল জেলার যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেখানে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদরদপ্তর ছিল। যদিও মূল ক্ষয়ক্ষতি হয়েছে সিটিডি অফিসে।

আঞ্চলিক পুলিশ প্রধান আখতার হায়াত জানিয়েছেন, ওই ভবনে পুরোনো অস্ত্রের গুদাম ছিল। সোমবারের বিস্ফোরণটি কোনো হামলা নাকি দুর্ঘটনা ছিল, পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে।

তিনি আরও জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য। তবে নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের সময় ওই অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক উদ্ধার পরিষেবার মুখপাত্র বিলাল ফয়েজি বলেছেন, আরও অনেকেই আহত হতে পারেন, সে সন্ধান এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আঞ্চলিক হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আহত অনেককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে তিনি এ বিস্ফোরণকে হামলা হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পেশোয়ারে এবং ফেব্রুয়ারিতে করাচিতে পুলিশকে লক্ষ্য করে দুটি বড় হামলা চালায় সশস্ত্র জঙ্গী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)।

সোমবারের বিস্ফোরণের সঙ্গে এই গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্তে নেমেছে প্রশাসন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...