ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মুশফিকুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল ) বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত মুশফিক পাশ্ববর্তী রাউজান উপজেলার উত্তর সত্তা গ্রামের জনৈক ছরোয়ারের পুত্র।
প্রত্যক্ষ্দর্শী সূত্রে জানা যায় ,দুই বন্ধু ঈদ উপলক্ষে মোটর সাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল। পতিমধ্যে গহিরা হেয়াকো সড়কের আজাদী বাজার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মুশফিক গুরুতর আহত হয়।
পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুশফিককে মৃত ঘোষনা করে।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
