সোমবার, ১০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির  কাপ্তাই উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক যুবককের মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ। 

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  শিল্প এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার নাম মোঃ বেলাল হোসেন (৩৬)। তিনি ওই এলাকার আবুল খায়ের এর ছেলে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।

আত্মহননকারী বেলাল কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি)  এ অস্থায়ী ভিত্তিতে চাকরি করতো বলে তার বন্ধুরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বেলালের পরিবারের সাথে কথা জানতে পারলাম যে, গতকাল( রবিবার)  রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। আজ (সোমবার) সকালে তার পরিবারের লোকজন ঘুম থেকে ডাকতে গিয়ে বেড়ার ফাঁকে দেখতে পান তাঁর  রুমে  ওড়না গলায় দিয়ে  সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন তিনি। পরে পুলিশ এবং স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে । তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে  সকাল সাড়ে ৮ টায় পুলিশ সদস্যরা গিয়ে  বেলালের নিজ বাসা থেকে  মরদেহটি উদ্ধার করেন।  সুরহাল প্রস্তত করে মৃত্যুর  সঠিক কারণ নির্ণয়ের  নিমিত্তে ময়না তদন্তের জন্য লাশটি সোমবার  রাঙ্গামাটিতে  প্রেরন করা হয়েছে। মৃত্যু সঠিক  কারন সংক্রান্তে মতামত প্রাপ্তি ও তদন্ত শেষ  বিস্তারিত জানা যাবে।

এছাড়া এ ঘটনায় কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে রাঙামাটিতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরে আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...