আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে রোকসানা আক্তার(৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শোলকাটা হাজীগাওঁ খেজুরিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায় , রাত সাড়ে এগারোটার দিকে হাজীগাওঁ থেকে রোকসানা আক্তার নামে এক গৃহবধূকে তার স্বামী ও অজ্ঞাতনামা ২/৩ হাসপাতালে নিয়ে আসি । কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত্যু খবর নিশ্চিত হয়ে নিহতের স্বামী ও স্বজনরা লাশ রেখে হাসপাতাল থেকে পালিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ জানান, রাতে এক মহিলাকে নিয়ে আসেন তার স্বজনরা । কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করে। মৃত্যু খবর পুলিশকে জানানো হলে ওই মহিলার স্বজনরা লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যায়।
নিহতের ছোট বোন রাজিয়া সুলতানা (১৯) বলেন, আমার বোন জামাই পেশায় একজন রিক্সা চালক। বোন জামাই বিগত ৫/৬ মাস যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বোনকে মারধর করত। রাত সাড়ে এগারোটার সময় বোনের শ্বশুরবাড়ির এক লোক আমাদের জানান আমার বোন মারা গেছে । সংবাদ পেয়ে হাসপাতালে এসে বোনের লাশ দেখতে পায়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মুহাম্মদ হাসান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ভিকটিমকে মারধর করে হত্যা করা হয়েছে।
