ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা সদর বিবিরহাটের একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, ইউপি সদস্য সরোয়ার হোসেন, তরিকত ফেডারেশন নেতা আলমগীর আলম,মো: শাহ জালাল।
ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্টিত হয়।প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, রফিকুল আলম প্রমুখ।পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
