শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে শেখ হাসিনার ঈদ উপহার তুলে দিলেন যুবলীগ সভাপতি রাশেদ 

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস. এম রাশেদুল আলম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপহার রাজনীতিবিদ ও হাটহাজারী পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের দুঃস্থদের মাঝে নিজ হাতে তুলে দেন।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনীতিবিদরা ইফতার মাহফিল না করে সাধারণ জনগণকে যেন ঈদ উপহার দেন। তাদের পাশে থাকেন। তাদের খবরাখবর নেন। এজন্যই সামর্থমত সাধারণ জনগণের পাশে দাড়িয়েছি। তিনি বলেন, আমাদের সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। উনার নির্দেশ জনগণের পাশে থেকে দেশের জন্য কাজ করা। স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে। বর্তমানে উনার দুই কন্যা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশের জন্য কাজ করে যাচ্ছে। এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে।

যুবলীগ নেতা আইয়ুব খাঁন লিটনের সঞ্চালনায় এসময় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...