সোমবার, ১০ আগস্ট ২০২৬

এতিম শিশুরা পেলো জেলা প্রশাসকের ঈদ উপহার 

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও সেইফ হোমে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের ঈদ উপহার নতুন পোশাক প্রদান করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার ( ১৯ এপ্রিল) ফরহাদাবাদ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে উপস্থিত হয়ে জেলা প্রশাসক নিজে শিশুদের হাতে এ উপহার তুলে দেন। নতুন পোশাক ছাড়াও শিশুদের প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়। সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জেলা স্টিয়ারিং কমিটির সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান । এসময় স্বাগতম বক্তব্য প্রদান করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম এসময় আরও উপস্থিত ছিলেন স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস, চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর,সরকারি ফরহাদাবাদ শিশু পরিবার এর উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস, ১নং ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম এবং সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতে কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মো: ইমাম হোসেন।

এছাড়াও কেন্দ্রের বালক নিবাসী শিশু মোঃ তামিম ও বালিকা শিশু জান্নাত আক্তার সুমধুর কন্ঠে ধ্বনিত হয় একটি ইসলামী সংগীত।

পরে কেন্দ্রের কোমলমতি শিশুদের মাঝে ঈদুল ফিতর উৎসবের উপহার হিসেবে নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী, মেহেদী ও আতর ও টুপি বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়াও অনুষ্ঠানের শেষে কেরাত ও গজল প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...