রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল মালেক বলেন, ২০৪১ সালের মধ্যে চট্টগ্রামকে স্মার্ট চট্টগ্রাম হিসেবে রুপান্তরিত করা হবে। স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হবে চট্টগ্রাম। জেলাপ্রশাসক চট্টগ্রাম মহোদয়ের এ প্রতিশ্রুতিকে সামনে রেখে স্মার্ট চট্টগ্রামের রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন,জেলার মেট্রোপলিটন ও উপজেলা পর্যায়ের সকল ধরনের সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রত্যক্ষ ও গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়ন করা হবে।

কর্মশালায় প্রতি গ্রুপে ১০ জন করে মোট ১০টি গ্রুপে বিভিক্ত হয়ে স্মার্ট কর্ণফুলী বিনির্মাণে নির্ধারিত বিষয়ের উপর আইডিয়া শেয়ার করেন গ্রুপের সদস্যরা।এর মধ্যে বিষয়গুলো হল, স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ,স্মার্ট শিক্ষা,স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফেকচারিং, স্মার্ট সেবা খাত,স্মার্ট প্রশাসন ও স্মার্ট ইউটিলিটি।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক বিভিন্ন পেশায় নিয়োজিত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...