রবিবার, ৯ আগস্ট ২০২৬

ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সাথে অভিমান: বড় বোনের আত্মহত্যা

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলায় ঈদের কেনাকাটা নিয়ে ছোটো বোনের সাথে অভিমান করে মোছাম্মৎ বিউটি আক্তার (২১) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।

গতকাল রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড (মানিক্যের বাড়ী) এলাকায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, সে উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ কামাল উদ্দিন এর মেয়ে। তারা দুই বোন কেইপিজেডে চাকরি করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ঈদের কেনা-কাটা নিয়ে দুই বোনের ঝগড়া লাগে। ঝগড়ার পর ছোটবোন সুইটি আক্তার বড়বোন বিউটি আক্তারের সাথে রাগ করে বান্ধবীর বাসায় চলে যায়। এই নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা বিউটি আক্তারকে বকাঝকা করে। রবিবার সন্ধ্যায় পরিবারের সবার সাথে ইফতার করে বিউটি। ইফতার শেষে ঘরে বিদ্যুৎ না থাকায় পরিবারের সবাই উঠানে বাহির হলে এই সুযোগে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবার সূত্রে জানা যায়, ইফতারে পর উঠানে মেয়েকে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করি। পরে ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে দেখলাম আমাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে দরজা ভেঙে নিচে নামিয়ে আনি। কোনো কারণ ছাড়া আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ তৌহিদুল ইসলাম বলেন, মেয়ের ঝুলন্ত লাশ দেখে মেয়েটির পরিবার আমাকে ফোন করলে আমি ঘটনাস্থলে পৌছে আনোয়ারা থানায় খবর দিই।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেনাকাটা নিয়ে বোনের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...