শুক্রবার, ১ মে ২০২৬

‌তিন ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম নিউজ ডটকম

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত ৯টা ১০ মিনিটের দিকে বিকল্প লাইন (ডাবল লাইন) দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (১৬ এপ্রিল) লাকসাম রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেনকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ছয়টি বগি ও মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে কেউ নিহত হয়েছেন কি না এবং আহতের সংখ্যা মোট কতো তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাকসাম থে‌কে উদ্বারকারী রি‌লিফ ট্রেন ঘটনাস্থ‌লে পৌঁছেছে এবং উদ্ধার ক‌াজ চল‌ছে।

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবু‌দ্দিন জানান, দুর্ঘটনার কারণ পরে বলা যাবে। এ বিষ‌য়ে পূর্বাঞ্চাল রেলও‌য়ে এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...