রবিবার, ৯ আগস্ট ২০২৬

মহেশখালীতে বিটুমিন তৈরী বন্ধে ২৪ ঘন্টার আল্টিমেটাম

বিটুমিন তৈরীর বিষাক্ত কালো ধোঁয়ায় স্থানীয় পরিবেশ ধ্বংসের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

 

মহেশখালীর প্রবেশদ্বার চালিয়াতলী স্টেশনে শব্দ-বায়ু দূষণ করে পরিবেশ ধ্বংসাত্মক কাপড় ও অন্যান্য ধাতু পুড়িয়ে পিচ ঢালাইয়ের বিটুমিন তৈরির বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

১৬ এপ্রিল (রবিবার) বিকাল ৫ টার সময় চালিয়াতলী স্টেশনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকসহ বক্তরা বলেন- জনতাবাজার-শাপলাপুর সড়কের জন্য বিটুমিন তৈরী করার ফলে বিষাক্ত কালো ধোঁয়ায় চালিয়াতলী বাজার এলাকায় খাবারের দোকান, স্কুল-মাদ্রাসা, মসজিদ, গাছ পালা ও ঘরবাড়িসহ বেশ কিছু স্থাপনায় কাপড় পুড়া ধোঁয়া ঢুকে কালো ধোঁয়ার আবরণ পড়া শুরু করেছে। দুগন্ধে ছাত্র-ছাত্রী,রোজাদার ব্যক্তি ও মানুষ চলাফেরা করতে পারছে না। অথচ শাপলাপুর সড়কের বিভিন্ন স্থানে জনবসতিহীন অনেক জায়গা থাকলেও তা নির্ধারণ না করে৷ চালিয়াতলী স্টেশনে বিশেষ কারণে এলজিইডি অফিস,ঠিকাদার ও স্থানীয় কয়েকজন সরবরাহকারী এরকম গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ ধ্বংসী কার্যক্রমে মেতে উঠেছে। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান,ইউএনও মহোদয়,উপজেলা চেয়ারম্যান ও মাননীয় এমপি ও সরকার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

আগামী ২৪ ঘন্টায় এই কার্যক্রম অন্যত্রে সরিয়ে না নিলে আমরা এলাকাবাসীরা এই কার্যক্রম বন্ধ করে দিব। বিষয়টি সরেজমিনে এসে তদারকি করার জন্য পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...