রবিবার, ৯ আগস্ট ২০২৬

যে কারণে বার বার অগ্নিকাণ্ড, জানালেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক

ভবন নির্মাণে অনিয়ম এবং নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদী ব্যবহার করার কারণে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসাথে অগ্নি দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের অভাব রয়েছে বলেও মনে করেন তারা।

নিউ সুপার মার্কেটে আগুন এবং সম্প্রতি রাজধানীর গুরুত্বপূর্ণ মার্কেট এবং ভবনে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন খোদ ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এসব ঘটনার পেছনে কোনো নাশকতা আছে কিনা তা ক্ষতিয়ে দেখতে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে অনুরোধও জানান তিনি।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীতে মোট ছয়বার বড়ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে হতাহতের পরিমাণ কম হলেও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। সবশেষ গেল ৪ এপ্রিল বঙ্গবাজারের এবং ১৫ এপ্রিল নিউ মার্কেটের ঘটনায় নিঃস্ব হয়েছে কয়েক হাজার ব্যবসায়ী।

রাজধানীতে অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিষ। বঙ্গবাজারের ঘটনার পর একাধিকবার পুরান ঢাকাসহ বেশ কয়েকটি এলাকার ভবন এবং মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে আসে লাগোয়া ভবনগুলোতে বাতাস নির্গমনের পথ না থাকার পাশাপাশি নিম্নমানের সরঞ্জামাদী ব্যবহারে অগ্নি ঝুঁকির বিষয়টি।

এ বিষয়ে ফায়ার বিশেষজ্ঞরা বলছেন, ফায়ার সার্ভিসের কোনো ভবন বা স্থাপনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করতে পারলেও কাউকে উচ্ছেদের এখতিয়ার রাখে না। তাই আইনের সঠিক প্রয়োগের আভাবে এধরণের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বার বার অগ্নিকাণ্ডের জন্য অসচেতনতা এবং নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদী ব্যবহারই দায়ী বলে উল্লেখ করেন।

বড়ধরণের অগ্নিকাণ্ডের মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের পরামর্শ দেন নোবিপ্রবি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...