রবিবার, ৯ আগস্ট ২০২৬

এবার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বিজিবি ও র‍্যাবের ঢাকাস্থ সকল ব্যাটালিয়ন কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, আগুনের আকার বৃদ্ধি পাচ্ছে। এর মাঝে দোকানের এসি বিস্ফোরণের ঘটনাও ঘটছে। ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে। সেই সঙ্গে ঢাকা এবং এর আশপাশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, ওই মার্কেটের একটি ভবনের তিনতলায় আগুন লেগেছে বলে জেনেছি। ইতিমধ্যেই আগুনের কারণে প্রচুর ধোঁয়ায় বের হচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে তাদের ১২ প্লাটুন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়াও তারা মানুষের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতেও কাজ করবে।

সেই সঙ্গে ঘটনাস্থলে র‍্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহ থেকে টহলদল ও সাদা পোশাকে র‍্যাব সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। সেই সঙ্গে তারা ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ও সেনাসদস্যরাও অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...