রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান

মো.শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল (শুক্রবার) সকালে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ বাংলা বর্ষবরণ উপলক্ষে জেলায় বসবাসকারী পাহাড়ি,বাঙ্গালী সকলেই বর্ণিল সাজে সজ্জিত হয়ে সম্প্রিতির মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংস্কৃতিক ইনস্টিটিউট গিয়ে শেষ হয়।

এদিকে মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে কেএস আই এর অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ এটিএম কাউসার,জেলা পুলিশ সুপার,মোঃ তারিকুল ইসলাম পিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), মোঃ সাইফুল ইসলাম,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় অংশগ্রহণ কারী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...